বাঞ্ছারামপুরে পাওয়ার টিলার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাশঁগাড়ি গ্রামের আবদুল হকের মেয়ে বাঞ্ছারামপুর গার্লস স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী খাদিজা বেগম (১৪) আজ সোমবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখে রিকশাযোগে বাড়ি যাওয়ার পথে পাওয়ার টিলার ধাক্কায় নিহত হয়েছে।
 
জানা গেছে, দুর্ঘটনার পর আহত অবস্থায় খাদিজাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। চালক পলাতক রয়েছে। 
 
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেন। এ রির্পোট লিখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
 
ইত্তেফাক/এমআই