ভাণ্ডারিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে জেপির র‌্যালি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে সোমবার বিকেলে ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি (জেপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দলীয় কার্যালয় থেকে বের হয়ে র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 
 
র‌্যালিতে জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুগ্ন আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য আ. হাই হাওলাদার, জেপি নেতা ইউসুফ আলী আকন, ইউনিয়ন জেপি নেতা মো. রেজা আহম্মেদ দুলাল, পৌর নেতা মো. মোস্তফা সিকদার, পৌর কাউন্সিলর মানিক হাওলাদার, যুব সংহতির আহবায়ক মো. শহীদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মো. মনির সরদার, যুগ্ন আহবায়ক লিটন মুন্সি, শাহ আলম সরদার, আনোয়ার হালিম, ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ন আহবায়ক মনির হোসেন জোমাদ্দার, মঞ্জু হাওলাদারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
 
ইত্তেফাক/কেআই