ঝিনাইদহের শৈলকুপায় নিখিল সরকার ওরফে সন্ডা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি এ দণ্ড দেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার ভাণ্ডাড়ী পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী নিখিল সরকার ওরফে সন্ডার বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই আব্দুল আজিজ খান, সাইদুল হক, জি.এম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএম