মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়েনের গোলড়া গ্রামে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। মহান স্বাধীনতা দিবস এবং গোলড়া সোশ্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গত সোমবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গোলড়া মধ্যপাড়ার বিশ্বাস বাড়িতে এ কর্মসূচি চলে। এ সময় বিনামূল্যে দুইশ জন লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া সাতশ জন রোগীকে চিকিৎসাসেবা ও তাদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
দিনব্যাপী কর্মসূচিতে দেশের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন এবং ওষুধ বিতরণ করেন। এ সময় গোলড়া সোশ্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সকল সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি