কামারখন্দে নাশকতার মামলায় বিএনপি নেতা আটক

সিরাজগঞ্জের কামারখন্দে নাশকতার মামলায় বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশিরকে (৬৩) আটক করেছে পুলিশ।
 
গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের শিমুলতলা গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল লিমিটেড কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
 
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়দা খান ইত্তেফাককে বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের শিমুলতলা গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল লিমিটেড কার্যালয়ে জামায়াত, বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্য গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে শিশিরকে আটক করা হয় এবং বাকি নেতাকর্মীরা পালিয়ে যায়। আজ বুধবার সকালে তাকে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
 
ইত্তেফাক/এসএস