ভাণ্ডারিয়ায় শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী অনুষ্ঠান শুরু

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠার ৫৬তম বার্ষিকী পালন উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে।
 
ভাণ্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে সংঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে আজ বুধবার সকালে প্রাতঃকালীন প্রার্থনা, শ্রীগুরু বন্দনা, গীতা পাঠ, অষ্টোত্তর শতনামপাঠ, জাতীয় ও শ্রীগুরু পতাকা উত্তোলন, পাদুকা উৎসব আনয়ন, মঙ্গলঘট স্থাপনসহ সকল ধর্মীয় কৃতকর্ম অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় সনাতন ধর্মাবলম্বীর শ্রীগুরু সংঘ অনুসারী কয়েকশ' নারী-পুরুষ ধর্মীয় প্ল্যাকার্ড, বিগ্রহ এবং নারীদের উলুধ্বণী ও শঙ্খ বাজানোর তালে তালে এক বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মন্দির প্রাঙ্গণে সকল জীবের কল্যাণে সমবেত প্রার্থনার মাধ্যমে পাঁচ দিনের অনুষ্ঠান শুরু হয়।
 
শোভা যাত্রায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে জাতীয়পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, হিন্দু,বৌদ্ধা, খৃষ্ঠান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কিরণ চন্দ্র বসু, শ্রীগুরু সংঘের উপজেলা সভাপতি হিরালাল কর্মকার, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ছগির হোসেন পোদ্দার, উৎসব কমিটির সভাপতি চিত্ত রঞ্জন রায়, সাধারণ সম্পাদক শিশুতোষ কর্মকার, মহিলা সমিতির সভানেত্রী মঞ্জু রানী দাস, সাধারণ সম্পাদিকা অঞ্জলি রানী ব্রক্ষ্ম, মদন মোহন মন্দির কমিটির সভাপতি সুকুমারদাস সহ নারী-পুরুষ অংশগ্রহণ করে।
 
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবছরও ২৮ মার্চ বুধবার শুরু হয়ে ১ এপ্রিল মহাপ্রষাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে। আর এতে দেশের বিভিন্ন খ্যাতনামা অমৃতবাণী, বেদবাণী, মা ভবতারিণী, শ্রীনাম সংঘ, মহামায়া ও গুরু ভাই সম্প্রদায় অংশ নেবেন।
 
ইত্তেফাক/এসএস