অ্যালান বর্ডারকে পাশে পেলেন লেহম্যান

বল বিকৃতি কেলেঙ্কারি নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে একটা সাইক্লোন চলছে। ইতোমধ্যেই অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ওপেনার ক্যামেরন ব্যানক্রফট দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে গেছেন। তবে টেম্পারিংয়ের সঙ্গে অসি কোচ ড্যারেন লেহম্যানকে অনেকে সন্দেহ করছেন। এ অবস্থায় তার পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার সাবে কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বর্ডার। 
 
যদিও লেহম্যান এখনো নিজের অবস্থান পরিষ্কার করেননি। আজ হয়তো গণমাধ্যমের মুখোমুখি হতে পারেন। এর মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, স্মিথ-ওয়ার্নার-ব্যাংক্রফট এই তিনজনই টেম্পারিংয়ের সঙ্গে জড়িত। কোচ বা দলের অন্য কোনো ক্রিকেটার এই কেলেঙ্কারিতে নেই।
 
বোর্ডের এমন সমর্থন পাওয়ার পর অ্যালান বর্ডারও সার্টিফিকেট দিলেন লেহম্যানের সততার। তিনি বলেন, সে অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভালো মানুষদের একজন। সে দুর্দান্ত দায়িত্ব পালন করছে। তবে কি হতে যাচ্ছে এই ব্যাপারে সে সচেতন ছিল না। 
 
ইত্তেফাক/কেআই