রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বাসের ধাক্কায় আয়েশা আক্তার রুনা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার স্বামী আব্দুর রহিম (৫০) আহত হয়েছেন। 
 
খিলগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন ফ্লাইওভারের ঢালে একটি যাত্রীবাহী বাস সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী রুনা ও তার স্বামী রহিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে রুনা মারা যান। তার স্বামী রহিমের অবস্থাও সংকটাপন্ন। তাকে রাজধানীর পঙ্গু হাসপতালে স্থানান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি