জনতার হাতে আটক ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ নিহত

 
রাজধানীর দক্ষিণখানে দিনেদুপুরে ডাকাতির সময় জনতার হাতে আটক হওয়া এক ডাকাত পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তার নাম জহিরুল ইসলাম (৩৫)।
 
দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, রাজধানীর দক্ষিণখানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহিরুল ইসলাম নামে এক ‘ডাকাত’ সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
 
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখান থানার মোল্লারটেক গ্রামের মোতালেব মিয়ার দ্বিতীয় তলার ফ্লাট বাড়িতে বাড়ি ভাড়ার কথা বলে ৮ থেকে ১০জনের অস্ত্রধারী একদল ডাকাত প্রবেশ করে ডাকাতি করে। এ সময় এলাকাবাসীর সহায়তায় ডাকাত দলের ৪ সদস্যকে আটক করা হয়। আটককৃতদের গণপিটুনি দেয়ার পর পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিত্সা করায়।
 
এদিকে দক্ষিণখান থানার ওসি তপন কুমার সাহা জানান, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম