বদলগাছীতে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

নওগাঁর বদলগাছীতে ট্রাকের ধাক্কায় এক কাঠ ব্যবসায়ীর নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার মথুরাপুর ইউপির গোবরচাঁপা-জাবারীপুর হাট সড়কের কানপাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
 
জানা যায়, আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের কাঠ ব্যবসায়ী শরিফ উদ্দীন (৫৫) মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে অপর দিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে শরিফের মাথা থেঁতলে যায়। এবং ঘটনা স্থলেই তিনি মারা যান।
 
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দীন বলেন, ঘটনার পরেই শরীফের লাশ নিয়ে কানুপুর গ্রামের বাড়ি নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে এখনো থানায় কোনো মামলা হয়নি।
 
ইত্তেফাক/এসএস