মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। 
 
শুক্রবার দুপুরে বগী-সাইনবোর্ট আঞ্চলিক মহাসড়কের খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমন  মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের নুরুলহক শেখের ছেলে। আহতরা হলেন- সানকিভাঙ্গা গ্রামের আব্দুর রহিমের ছেলে কবির হোসেন (২৮), দৈবজ্ঞহাটী বাজারের পুস্তক ব্যবসায়ী জুয়েল (২৮) ও আমতলা গ্রামের সোহেল হাওলাদার(২৫)।   
 
মোরেলগঞ্জ থানার এসআই বাবর আলী জানান, একটি  পিকআপ পর পর দুটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন নিহত হন।
 
ইত্তেফাক/ইউবি