রংপুরে বাসের ধাক্কায় ট্রলিচালক নিহত

 

রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় এক ট্রলিচালক নিহত হয়েছেন। বামনদিঘি বালাপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে শনিবার সকাল নয়টায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মো. সবুজ (২৫) উপজেলার জগদীশপুর সাহাপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে। ওসি বাকী বলেন, রংপুর থেকে পঞ্চগড়গামী বিআরটিসির বাসটি ট্রলিকে ধাক্কা দিলে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সবুজ মারা যান।

 

ইত্তেফাক/এএম