অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আধুনিক শিক্ষার উন্নয়ন করবো: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের ব্যাপক উন্নয়নের পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করছি এবং আগামীতেও করবো। দেশ আজ উন্নয়নের মহাসড়কে-বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বপ্নের বাংলাকে যেভাবে ঢেলে সাজিয়ে আগামী প্রজন্মের জন্য তৈরী করে যাচ্ছেন ঠিক তেমনি আমিও বঙ্গবন্ধুর দৈহত্রি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুর-৪ আসনকে দেশের মধ্যে একটি মডেল আসন হিসাবে গড়ে তুলব। সেজন্য দরকার সর্বপ্রথম দুর্নীতিমুক্ত সমাজ ও সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা।
 
শনিবার সকালে উপজেলার সদরদী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
 
তিনি আরো বলেন, আজ ফরিদপুর-৪ আসন সদরপুর, চরভদ্রাসন ও সদরপুরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই আধুনিক নবনির্মিত ভবন পেয়েছে। শিক্ষা উপকরন সহ শিক্ষার্থীদের লেখাপড়ার সুন্দর পরিবেশ তৈরী করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা রক্ষা করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
 
সভায় উপজেলা চেয়ারাম্যান শাহাদাৎ হোসেন বলেন, আওমীলীগ ক্ষমতায় থাকলে দেশের শিক্ষা ব্যবস্থার আরো উন্নত হবে। আমাদের সন্তানেরা শিক্ষিত হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করবে।
 
স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবু জাফর মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্কুলটির প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জাহিদ মুন্সি, সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠু ও জিএস লাবলূ মুন্সি প্রমুখ।
 
ইত্তেফাক/ রেজা