কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে হৃদরোগে তিনি মারা যান। 
 
নিহতের নাম জাহিদ হোসেন (৪২)। তিনি ঢাকার মতিঝিল থানার ফকিরাপুল এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। 
 
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলা মো. তারিকুল ইসলাম জানান, জাহিদ হোসেন শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
জাহিদ চট্টগ্রামের ডাবলমুড়িং থানার একটি খুনের মামলার আসামি ছিলেন। নিন্ম আদালত ১৯৯৯ সালে প্রথমে তাকে মৃতুদণ্ড দেন। পরে আসামি পক্ষ উচ্চ আদালতে মৃতুদণ্ড রহিতের আবেদন করলে ২০০২ সালে উচ্চ আদালতের হাইকোর্ট ডিভিশন তাকে সাজা কমিয়ে যাবজ্জীবন দণ্ড দেন।
 
ইত্তেফাক/ইউবি