‘তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকেই ক্ষমতায় আনতে হবে’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তথ্য প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশকে গড়তে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। 
 
আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম মিলনায়তনে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত  সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
আওয়ামীলীগের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল খায়ের দুলাল, উপজেলা চেয়ারম্যন মো. নুরুল ইসলাম, বকুল মোস্তাফা, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, মিন্টুরঞ্জন সাহা, মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা, সাযেদুল ইসলাম বকুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।
 
ইত্তেফাক/এমআই