যশোরে আদ-দ্বীনের কর্মী সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে যশোরে অনুষ্ঠিত হয়েছে আদ-দ্বীন ফাউন্ডেশনের কর্মী সমাবেশ। শনিবার সকালে শহরতলীর পুলেরহাটে অবস্থিত আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম।
 
তিনি বলেন, ‘আদ-দ্বীনের কর্মতৎপরতায় আমি মুগ্ধ-অভিভূত। দারিদ্রতা বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে আদ-দ্বীন যা করছে তা শুধু প্রশংসা করেই শেষ করা যাবে না, বরং উচিত হবে দেশের অন্যান্য এনজিও ও মেডিকেল কলেজগুলোকে তা অনুসরণ করা। স্বচ্ছতা, নিয়মানুবর্তিতা ও পরিচ্ছন্নতায় আদ-দ্বীন যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অবশ্যই অনুসরণীয়-অনুকরণীয়।’
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনজ্ঞ আদ-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার রফিক-উল-হক।
 
এসময় বক্তব্য রাখেন সংস্থার কর্ণধার নির্বাহী পরিচালক ড. শেখ মহিউদ্দিন, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থক (অর্থ) গোলাম তৌহিদ, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, বিশিষ্ট সাংবাদিক ও কবি ফখরে আলম, আরআরএফের নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, আদ-দ্বীন ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেন্টারের সভাপতি ডা. মুহম্মদ আব্দুস সবুর, মো. ফজলুল হক, অলোকা রাণী পাল, গেদলাপী বেগম, মুফতি ইব্রাহিম, রবিউল হক, অধ্যক্ষ ডা. আফিকুর রহমান, অধ্যক্ষ এ্যালিজাবেথ অঞ্জলি রোজারিও, অধ্যক্ষ ডা. মশিউর রহমান, ডা. নাহিদ ইয়াসমিন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি