বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর হাইস্কুল রোডে আজ ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। যার ক্ষতির পরিমান অর্ধকোটি টাকা বলে জানা গেছে। আগুন নিভাতে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছে।
গৌরনদী ফায়ার স্টেশন অফিসার মোঃ ফারুক হোসেন হাওলাদার জানান, আজ ভোর ৪টার দিকে বন্দরের হাইস্কুল রোডের বাদশা মিয়ার ইলেকট্রনিক্স দোকান থেকে বিদ্যুৎ শর্ট শার্কিটে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনেন। এর মধ্যে ৭ টি দোকান সম্পূর্ন ভস্মিভূত হয়।
ইত্তেফাক/নূহু