চকরিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার বছরের শিশু ধর্ষণ মামলার আসামি আব্দুর রহিম (২০) নিহত হয়েছেন। 
 
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ডুলাহাজার উলুবনিয়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, ৩টি কার্তুজ ও ২টি খোসা খোসা উদ্ধার করা হয়।
 
সূত্র জানায়, ২৬ মার্চ দুপুরের দিকে নিহত রহিম চার বছরের এক শিশুকে ধর্ষণ করে। তার বিরুদ্ধে ২৮ মার্চ থানায় একটি মামলা করে ভিকটিমের স্বজনরা।
 
র‍্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, নিহত যুবকের বিরুদ্ধে চকরিয়া থানায় শিশু ধর্ষণের মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কেকে