ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বেই আইপিএলে প্রথমবার খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের ‘কাটারমাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমানের। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় ভাষার দূরত্ব কাঁটিয়ে বাংলাদেশ পেসারের মাঠে-বাইরের বন্ধু হয়ে উঠেছিলেন অজি মারকুটে ব্যাটসম্যান। ছিলেন পরম শুভাকাঙ্ক্ষীও। এরপর বিভিন্ন সময় টুইটারে একে অন্যের সঙ্গে ভাব বিনিময়ও করেছেন দুজনে।
এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন মোস্তাফিজ। ইতিমধ্যে ভারতে পৌঁছেও গেছেন কাটার মাস্টার। অন্যদিকে বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়া দলের হয়ে এক বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি হায়দরাবাদও টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নিয়েছে ওয়ার্নারকে।
.@davidwaer31 means a smiling face to me, who always inspires and provides support to do others level best things. It's really tough to accept your current condition. Please don't break down; stay strong & positive mate. Will miss your guidance in this year's IPL.