সাংবাদিক এনামুল হক বাবুল গুরুতর অসুস্থ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি মো. এনামুল হক বাবুল মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত বৃহস্পতিবার রাতে জাতীয় প্রেসক্লাবে অবস্থানকালে বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বাবুল বারডেমের হাই ডিফেনডেনসি ইউনিট-১০ চিকিৎসাধীন ছিলেন। 
 
রবিবার রাতে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি বাংলাদেশ জার্নালিস্ট ফাউন্ডেশন ফর কনজুমারস এন্ড ইনভেস্টরস এর মহাসচিব। এনামুল হক বাবুলের স্ত্রী ডা. রোজিনা রওশন তার স্বামীর আশু রোগমুক্তির জন্য সকলের দোয়া চেয়েছেন।
 
ইত্তেফাক/এমআই