বড়লেখায় জেলা পরিষদের চেয়ারম্যানসহ ৬ ব্যক্তিকে সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ ছয় ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত অন্যরা হচ্ছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, শহীদুল আল শিমুল ও জোবেদা ইকবাল।

বড়লেখা পিসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিস দে শুভ্র, আলতাফ হোসেন মাসুম ও শামীম আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, জেলা পরিষদ সদস্য সংবর্ধিত অতিথি আবু আহমদ হামিদুর রহমান শিপলু, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক (কল্যাণ ও পূর্নবাসন) সরকার ফারহানা আখতার সুমি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লিটন, সিলেট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, ময়নুল হক, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সালেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাজান, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুস শুক্কুর, তানজিলা আক্তার লোপা প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতি ডা. প্রণয় কুমার দে, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, এপিপি গোপাল দত্ত, উপাধক্ষ্য একেএম হেলাল উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, উপজেলা তাতী লীগের আহবায়ক গোলজার আহমদ, পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নোমান আহমদ, যুবলীগ নেতা হারুনুর রশীদ বাদশা, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ প্রমুখ।

ইত্তেফাক/নূহু