কুড়িগ্রামে অ‌টোর চাকায় প্রাণ গেল বৃদ্ধের

কু‌ড়িগ্রাম শহ‌রের ঘোষপাড়ায় অ‌টোর চাকায় গলার চাদর পেঁচিয়ে যাওয়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে।
 
নিহত ওই বৃদ্ধের নাম জহুরুল ইসলাম (৬৫)। তিনি কু‌ড়িগ্রাম সদ‌রের কাঠালবাড়ী ইউনিয়‌নের শিবরাম সর্দারপাড়া গ্রা‌মের মৃত জহু‌দ্দি শেখের ছে‌লে। জহুরুল কাঁচামালের ব্যবসা করতেন।
 
স্থানীয়রা জানায়, প্র‌তি‌দি‌নের জহুরুল ন্যায় কাঁচামাল ক্র‌য়ের জন্য কু‌ড়িগ্রাম শহ‌রের জিয়া বাজা‌রে আসছিলেন। আসার সময় পথিমধ্যে তার গলায় ঝুলানো চাদর অটোর চাকায় আটকে গিয়ে ফাঁস লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাবাদুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আজ সকাল সাড়ে ১০টার দি‌কে ঘটনাস্থল থে‌কে লাশটি উদ্ধার ক‌রা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস