জামালপুরের বকশীগঞ্জে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি ১১ পরীক্ষার্থী। তারা বকশীগঞ্জ উপজেলার চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখার শিক্ষার্থী।
জানা গেছে, চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি সমমান বিএম শাখার ৩০৮ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে ২৯৭ জনের প্রবেশপত্র পাওয়া গেছে। পরীক্ষার্থী সুমাইয়া বেগম, মোবারক হোসেন ও হুমায়ুনসহ ১১ জনের প্রবেশপত্র আসেনি। ফলে এ বছর পরীক্ষা দিতে পারছে না তারা।
চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, নানা জটিলতার কারণে প্রবেশপত্র আসেনি। তাই তাদের চলতি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নেই।
ইত্তেফাক/এসএস