মিরসরাইয়ে ট্রাক ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুর রসুল। আজ সোমবার দুপুরের এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় একটি সেইফ লাইন সার্ভিসের একটি হিউম্যান হলারকে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। আমিনুর রসুল তার কলেজ থেকে নিজামপুর কলেজে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে দেখা করতে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে যাচ্ছিলেন। তার মৃত্যুতে কলেজের শিক্ষার্থী, শিক্ষক, আত্মীয়-স্বজন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত আমিনুর রসুলের বাড়ি চট্টগ্রামের সন্দীপ উপজেলায়।
 
ইত্তেফাক/এসএস