সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় দুটি কেন্দ্রে ১৬০জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশের সাথে মিল রেখে স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা।
রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল হোসেন জানান, বিজ্ঞান শাখায় ২৫জন ছাত্র ও ৮জন ছাত্রী, ব্যবসায় শিক্ষা শাখায় ১৮জন ছাত্র ও ৩০জন ছাত্রী অংশ গ্রহণ করে। তবে ব্যবসায় শিক্ষা শাখায় ২জন ও বিজ্ঞান শাখায় ১জন শিক্ষাথী অনুপস্থিত ছিল। জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুর রহমান জানান, জেদ্দা স্কুল থেকে ৪৩জন ছাত্র ও ৩৬জন ছাত্রী অংশ গ্রহণ করে।
সৌদি আরবের রিয়াদের বাংলা স্কুল কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ দূতাবাসের শ্রম কর্মকতা সরওয়ার আলম জানান, নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে যা যা করা দরকার যেমন মোবাইল, ক্যলকুলেটর, ডিজিটাল ঘড়ি ও সকল ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার বন্ধসহ প্রশাসনের পক্ষ থেকে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি