রৌমারীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার-১

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় দিনমজুরের স্কুল পড়ুয়া চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফুলবাবু (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী গ্রামে রোববার বিকাল ৫টারদিকে ঘটনাটি ঘটে। সোমবার স্বজনরা মেয়েটিকে রৌমারী হাসপাতালে ভর্তি করে। মেয়ের মা মাহমুদা বেগম বাদী হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
পুলিশ,স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায, উপজেলা আমবাড়ী গ্রামের বাচ্চু মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে রোববার বিকাল ৫টার দিকে বাড়ীর পার্শে ভূট্টক্ষেতে ছাগল চড়াতে গেলে সুযোগ বুঝে চুরিয়ারচর গ্রামের জাহিদুলের ছেলে ফুলবাবু (৩০) নামের এক ব্যক্তি জোরপূর্বক তাকে জহুরুলের ভুট্টাক্ষেত্রে নিয়ে গলাটিপে ধরে ধর্ষণ করে। এসময় মেয়েটির আত্মচিৎকারে গ্রামবাসী সফিয়ার রহমান ও লতিফ মিয়া ধর্ষক ফুলবাবু কে আটক করে। পরে পুলিশকে খবর দেয়া হয়।
 
হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক অনুপ কুমার বিশ্বাস ও নিপা রাণী সাহা জানান, মেয়েটিকে গলাটিপে ধরে ধর্ষণ করেছে এমন আলামত পাওয়া গেছে। 
 
মেয়েটির মা মাহমুদা বেগম সাংবাদিকদের বলেন, ‘হামরা গরীব মানুষ বিচার পাব কোডে’
 
রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফুলবাবু নামে একজনকে আটক করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 
ইত্তেফাক/রেজা