বগুড়ায় অস্ত্র উদ্ধার, নারীসহ আটক দুই

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে শহরের জামিল নগর  সোহেল পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে দুই ভাড়াটিয়াকে অস্ত্রসহ আটক করেছে।
 
এরা হলেন- গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের আবু শাহিনের স্ত্রী শামিমা আক্তার সুমি (২৬) ও শাজাহানপুর উপজেলার চকধুলাহার গ্রামের আবু জাফরের ছেলে মোস্তাফিজার রহমান মোস্তাক (২৮)।
 
তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় এমএম বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা বুলেট ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি