ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আরেক শিশু আহত হয়েছে।

জানা যায়, আমুয়াকান্দা বাজার বাগানবাড়ি এলাকায় বিকেল ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাহাত(৯)। সে ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। আহত সিফাত (৭) একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। হতাহত দুই  শিশু সম্পর্কে চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলে দুই শিশু সিফাত ও রাহাত বাড়ির সন্নিকটে খেলার  সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলে একজন ভ্রাম্যমাণ খাবার বিক্রেতার ভ্যান বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এ সময় দুইটি  শিশু ভ্যানে স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই মারা যায় রাহাত। আহত সিফাতকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/নূহু