যশোরের ঝিকরগাছায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলার রঘুনাথনগর বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করে রঘুনাথনগর স্বর্ণালী ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
রঘুনাথনগর বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল আলিমের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা হাসানুর ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিকরগাছার এমএল হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাহাবুবুল আলম মন্টু, রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আহম্মেদ ফারুখ শান্তি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবরজান বরুণ, পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক এসএম হাসানুল বান্না, সাবেক ছাত্রনেতা শামছুজ্জোহা লোটাস, নাভারণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইমরান, স্থানীয় যুবলীগ নেতা বিল্লাল হোসেন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি