হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় হৃদয় দাশ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। হৃদয় উপজেলার ৯নং ওয়ার্ডের বোয়ালিয়ার পুল এলাকার দাশ পাড়ার পলাশ দাশের পুত্র বলে জানা গেছে। সোমবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সরকারহাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, হাটহাজারী কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের এইচএসসি পরীক্ষার্থী হৃদয় দাশ পরীক্ষা শেষে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে আনুমানিক আড়াইটার দিকে সরকারহাট বাজার সংলগ্ন এলাকায় দ্রুতগামী ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ইত্তেফাক/আরকেজি