মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জনকে গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/এসএস