বল টেম্পারিং কাণ্ডে অস্ট্রেলিয়া দলের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। সেই প্রবাব পড়েছে খেলাতেও। সিরিজের শেষ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৪৯২ রানে হেরেছে তারা। এতে চার ম্যাচ সিরিজ ৩-১ ব্যবধানে জিতল প্রোটিয়ারা। আর এটি ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭০ রানের পর দক্ষিণ আফ্রিকার প্রথম সিরিজ জয়।
বল বিকৃতি কাণ্ডে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারদের ছাড়া খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। এ দুজনসহ তিন অসি ব্যাটসম্যান এখন নিষিদ্ধ। পদত্যাগ করেছেন কোচ ড্যারেন লেহম্যানও। দলের এই বিপর্যন্ত অবস্থার প্রভাব পড়েছে মাঠেও। শেষ দিনে জয়ের জন্য ৫২৪ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। আর স্বাগতিকদের প্রয়োজন ছিল ৭ উইকেটের।
দক্ষিণ আফ্রিকা প্রথম সেশনেই সবকটি উইকেট তুলে নেয়। শেষ দিনে অস্ট্রেলিয়া ১৭ ওভারে যোগ করতে পেরেছে মাত্র ৩১ রান। শেষ দিনে পতন হওয়া সাত উইকেটের ছ’টিই নিয়েছেন ভারনন ফিল্যান্ডার। মাত্র ২১ রান খরচায় ছয় উইকেট নেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে জো বার্নস (৪২) ও পিটার হ্যান্ডস্কম্ব (২৪) ছাড়া কেউ দুই অঙ্ক ছূঁতে পারেননি।
এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৮৮ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ২২১ রানে। ফলোঅনে পড়লেও সেই সুযোগ না নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে। তারা ছয় উইকেটে ৩৪৪ রান করে ইনিংস ঘোষণা করে। এতে অসিদের সামনে জয়ের জন্য ৬১২ রানের লক্ষ্য নির্ধারিত হয়। সেই লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ১১৯ রানে গুটিয়ে যায় অসিদের ব্যাটিং লাইন।
ইত্তেফাক/কেআই