তানোরে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

জেলার তানোরে প্রাইভেটকারের ধাক্কায় মো. সিরাজ উদ্দীন (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পাঠাকাটা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
 
প্রাইভেটকারচালক প্রফুল্ল দেবনাথকে আটক করেছে থানা পুলিশ। সিরাজ উদ্দীন উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে। 
 
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, সিরাজ উদ্দীন দুপুর দেড়টার দিকে তানোরে আসার পথে পাঠাকাটা ব্রিজের কাছে আসলে একই দিক থেকে দ্রুত গতিতে একটি প্রাইভেটকার ভ্যানকে ধাক্কা দিলে চালক সিরাজ উদ্দিন  রাস্তার উপর পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি