লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে ২৮ বাড়ি ভাংচুর

পুলিশ মোতায়েন থাকার পরও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় লোহাগড়ার  আমাদা ও পার্শ্ববর্তী কামালপ্রতাপ গ্রামে ২৮টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। 
 
মঙ্গলবার আমাদা গ্রামের আলী আহম্মেদ খানের সমর্থকদের ২৮টি বাড়িঘর এবং আসবাবপত্র ভাংচুর করেছে কাশেম খানের লোকেরা। 
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার আমাদা গ্রামের আবুল কাশেম খানের সমর্থকরা রামদা, ঢাল-সড়কি নিয়ে প্রতিপক্ষ আলী আহম্মেদ খানের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। হামলায় আমাদা গ্রামের আলাউদ্দিন, বীরু, বিষু, আব্দুল হামিদ, ইয়াছিন, জুলফিকার,এনামুল, একরামুল, রশিদ,সাহিদ, নুরুল খান, শরিফুল, সোহরাব, মিকাইল, ইন্দাল, মানোয়ার হোসেন মানু, কালাম, নান্টু খান, রুকু, ইস্রাফিল মল্লিক এবং কামালপ্রতাপ গ্রামের সিদ্দিক, মোশতাক, তারিকুল, নাজমুল, মাজহারুল, ইদ্রিস মল্লিক, মন্টু মল্লিকের বাড়ি ও আসবাবপত্র ভাংচুর করা হয়।
 
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘আমাদা বাজারে পুলিশ থাকলেও ঘটনাস্থলে  পৌঁছানোর আগেই অপরাধীরা পালিয়ে যায়। ভাংচুরের ঘটনায় অভিযোগ পেলে মামলা নেয়া হবে।’
 
ইত্তেফাক/ইউবি