খারাপ আবহাওয়া কারণে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকাপ্টার মিরসরাই পৌরসভার মিয়া বাড়ির পেছনের পৌরসভার ৫নং ওয়ার্ডের গোভনীয়াগ্রামের খালি মাঠে জরুরী অবতরণ করেছে। বিমানে থাকা ৪ জন আরোহী সবাই অক্ষত ও নিরাপদে রয়েছে। উৎসুক জনতা বিমানটি দেখতে ভিড় জমিয়েছে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাইসার খসরু জানান, বিমান বাহিনীর একটি হেলিকপ্টার জরুরী অবতরণ করেছে শুনেছি। তবে কি কারণে অবতরণ করেছে সে বিষয়টি এখনো জানা যায়নি।
ইত্তেফাক/রেজা