রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ফিরতে পারেন মেসি

ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে বার্সেলোনা। সেই ম্যাচে বার্সেলোনার মূল একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। 
 
হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেও শনিবার সেভিয়ার বিপক্ষে মূল একাদশে ছিলেন না। কিন্তু বদলি বেঞ্চ থেকে উঠে এসে দলকে পরাজিত হবার থেকে রক্ষা করেছে এই আর্জেন্টাইন সুপারস্টার। 
 
রোমা ফরোয়ার্ড স্টিফেন এল শারাওয়ে বলেছেন, ‘আমরা মেসির সেরা ফর্ম নিয়ে বাড়তি কাজ করেছি। প্রতিবারই সে যখন বল পায় কিছু একটা করে বসে। সে কারণেই আমরা যেকোন পরিস্থিতির জন্য প্রস্তুত, যতটা সম্ভব তাকে আটকানোর চেষ্টাই আমরা করবো।’
 
এবারের মৌসুমে পাঁচটি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মেসি মূল একাদশে ছিলেন না। এর মধ্যে বার্সা দুটিতে জয়লাভ করেছে ও ড্র করেছে তিনটিতে। মেসি সম্পর্কে ভালভার্দে বলেছেন, `আমরা বিষয়টি নিয়ে চিন্তিত নই। মেসি থাকলে এক রকম, না থাকলে অন্যরকম, আমরা সবকিছুর জন্যই প্রস্তুত আছি।'
 
ইত্তেফাক/কেআই