কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে আটক করেছে।
জানা যায়, আজ বুধবার সকাল ১১টায় টেকনাফ মডেল থানার এসআই মহির উদ্দিন খান উজ্জ্বল গোপন খবরের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার বাস টার্মিনালে অভিযান চালিয়ে ১২কেজি গাঁজাসহ কে.কে পাড়ার মৃত অলি আহমদের ছেলে জাফর আলম (২৮) ও মো. ইউছুপের ছেলে মো. আলমগীরকে (২৬) আটক করে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া বলেন, গাঁজাসহ আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসএস