ফায়ার সার্ভিসের সহায়তায় কুকুর ছানা উদ্ধার

গরু, চড়ুই পাখি ও সাপের পর এবার কুকুর ছানা উদ্ধারে অভিযান চালিয়েছে রাজশাহী সদর ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের একটি দল কুকুরের বাচ্চাটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেয়। 
 
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগরীর রাণীবাজার এলাকার একটি নির্মানাধীণ ভবনের রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে একটি কুকুরের বাচ্চা পড়ে যায়। 
 
স্থানীয়রা কুকুরের বাচ্চাটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের লিডার নুরন্নবীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে কুকুরের ছানাটি উদ্ধার করে।
 
ইত্তেফাক/ইউবি