চট্টগ্রাম নগরীর খুলশী থানায় দায়ের হওয়া নাশকতার একটি মামলায় নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালসহ ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মহানগর হাকিম মাসুদ পারভেজ বুধবার এ আদেশ দেন। এর আগে বিএনপি নেতাকর্মীরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। সিএমপির অতিরিক্ত উপ কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি নগরীর খুলশী থানার জালালাবাদ এলাকায় গোপন বৈঠককালে পুলিশ বিএনপির ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করে। এ ঘটনায় খুলশী থানায় সরকার উৎখাতের জন্য নাশকতার পরিকল্পনার অভিযোগে একটি মামলা দায়ের করে পুলিশ।
ইত্তেফাক/ইউবি