কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এইচএসসি কারিগরি (বিএম) শাখার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কর্তব্যে অবহেলার দায়ে তিন শিক্ষক ও নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এইচএসসি কারিগরি (বিএম) শাখার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে দৌলতপুর পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান কর্তব্যে অবহেলার দায়ে তিনজন শিক্ষক ও নকল করার দায়ে এক ছাত্রীকে বহিষ্কার করেন।
ইত্তেফাক/এসএস