শাস্তি মাথা পেতে নিলেন ওয়ার্নারও

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। এই নিষেধাজ্ঞার কবলে পড়া তিন ক্রিকেটারের সবাই শাস্তি মেনে মেনে নিলেন। 
 
ওয়ার্নারকে সব ধরনের আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া পর্যায়ে আগামী এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতেও তাকে দলের নেতৃত্বের পর্যায়ে বিবেচনা করা হবে না। বোর্ডের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য আজ ছিল শেষ দিন। একদিন আগেই অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও ওপেনার ক্যামেরন ব্যাংক্রফট শাস্তির বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নেন একদিন আগেই। এবার একই পথে হাঁটলেন ওয়ার্নারও। 
 
টুইটারে ওয়ার্নার লিখেছেন, ক্রিকেট অস্ট্রেলিয়াও জানে নিজের উপর শাস্তি আমি মেনে নিয়েছি। সত্যি আমি নিজের কাজের জন্য দুঃখিত। ভবিষ্যতে আরও ভাল মানুষ ও টিমমেট হিসেবে একজন রোল মডেল হয়ে দলে ফিরতে সবকিছুই করব। 
 
তাই আগামী বছর এপ্রিলের আগে আর তার ক্রিকেটে ফেরার সুযোগ থাকছে না। অবশ্য গত মঙ্গলবার অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এই তিন ক্রিকেটারের নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর আবেদন করেছে। 
 
ইত্তেফাক/কেআই