বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামে গাড়ামারা খালের বেইলি সেতু ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খালে পড়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সেতুর ওপর দিয়ে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। ফলে সারা দেশের সাথে এই উপজেলার সকল প্রকার যানবহন চলাচল বন্ধ রয়েছে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, ভেঙ্গে পড়া সেতুর দুই পাশে পুলিশ মোতায়ন করা হয়েছে। ট্রাকের চালক ও মালিককে খুঁজে বের করার চেষ্টা অব্যহত রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, ভেঙ্গে পড়া সেতুটি নতুন করে নির্মাণের জন্য সড়ক ও জনপদ বিভাগের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বগুড়া সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, অনেক আগে নির্মিত সেতুর আয়ুকাল শেষ হয়ে গেছে। বেইলি সেতু তৈরির সরঞ্জামাদি দেশের বাইরে থেকে আমদানি করা হতো। কিন্ত বর্তমানে সরঞ্জামাদি আমদানি বন্ধ থাকায় পুরাতন পাটাতন ব্যবহার করে সেতুটি বার বার মেরামত করা হয়।
ইত্তেফাক/আরকেজি