ওমেরা এলপিজির ‘ইন্টারেকশন উইথ দি গ্রুপ চেয়ারম্যান’

ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ওমেরা এলপিজি আয়োজিত ‘ইন্টারেকশন উইথ দি গ্রুপ চেয়ারম্যান’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরি।
 
অনুষ্ঠানটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘পার্টনারশিপ ফর সাকসেস’। আয়োজনটিতে ওমেরা এলপিজির বিক্রয় প্রতিনিধি ও সারাদেশের সকল পরিবেশকরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তানজিল চৌধুরি, ওমেরা পেট্রোলিয়াম ও ওমেরা সিলিন্ডারের সিইও শামসুল হক, চিফ ফাইনান্সিয়াল অফিসার আক্তার হোসেইন সান্নামাত, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং কাজী আশিকুর রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি