২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কোস্টগার্ড টেকনাফে অভিযান চালিয়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে । যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। বুধবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।
 
জানা যায়, কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ সিজি স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নাফনদীর সাবরাংয়ের নয়াপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় তাদের দেখে নৌকা ছেড়ে পালিয়ে যায় কয়েকজন চোরাকারবারী।
 
পরে ওই নৌকায় তল্লাশি চালিয়ে ৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। বৃহস্পতিবার ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি