ফতুল্লায় ১৪ গুদামসহ ৬০ ঘর পুড়ে ছাই

ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ১৪টি গোডাউন ও ৬০টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে কাইয়ুমপুর জামিয়া ইবনে আব্বাস মাদ্রাসার পাশে ষাটবাড়িতে আগুনের সূত্রপাত ঘটে।
 
আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু কিভাবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা রান্না ঘরের চুলার আগুন থেকে এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে। এই বাড়ির মালিক জনৈক কাজী ইসলাম মিয়া।
 
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ মণ্ডল জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত এখনি বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/আরকেজি