বেতনহীন মানবেতর জীবন কাটছে গৌরনদীর নকলনবিশদের

বরিশালের গৌরনদী সাব-রেজিস্ট্রি অফিসের ১৪ জন নকলনবিশ দীর্ঘ ১৪ মাসের বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। কবে নাগাদ তাদের পারিশ্রমিকের টাকা পাবেন তারও নিশ্চয়তা দিতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার পরেও চাকরী সরকারিকরণের আশায় তারা সারাদিন অফিসে কাজ করে যাচ্ছেন।

খবর নিয়ে জানা গেছে, গৌরনদী সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৪ জন নকলনবিশের মধ্যে ৯ জন নারী ও ৫ জন পুরুষ।

গৌরনদী সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশরা জানান, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তাদের মজুরীভাতা প্রদান করা হয়েছে। এখন ১৪ মাসে মজুরীভাতা বকেয়া রয়েছে। সরকার তাদের চাকরি জাতীয়করণের আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না করায় তারা হতাশায় ভুগছেন।

গৌরনদী সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশরা ১৪ মাসের বকেয়া মজুরী-ভাতা প্রদানসহ তাদের চাকরী জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

ইত্তেফাক/নূহু