মহেশপুরে ইটভাটায় পুড়ছে কাঠ!


কৃষি জমি দখল করে মহেশপুরে গড়ে উঠেছে একটি ইটভাটা। আর সেখানে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ, কৃষি জমি থেকে মাটি কেটে চলছে ভাটা। ফলে মহেশপুরের কৃষি ভাণ্ডার হুমকিতে পড়েছে।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই উপজেলার বেশকিছু ইটভাটার মালিক লোকালয়ে এমনকি ফসলি জমির উপর ইটভাটা নির্মাণ করে কাঠ দিয়ে দেদারছে ইট পোড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে। গাছ কেটে জ্বালানি করার কারণে একদিকে যেমন পরিবেশ হুমকিতে পড়ছে। অন্যদিকে তেমনি আবাদযোগ্য জমির টপ সয়েল কেটে ফেলায় ফসলি জমি হারাচ্ছে তার উর্বর শক্তি।

মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা বলেন, ইটভাটা নির্মাণের কারণে এই স্থানের সকল কৃষি জমি হুমকিতে পড়েছে।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, দপ্তরের আইন অমান্য করে যারা ইটভাটা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/নূহু