রাজধানীর ওয়ারীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ওই যুবকের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। তবে ওই যুবক ছিনতাইকারী দলের সদস্য ছিলো বলে দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে জয়কালী মন্দির এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।
তিনি জানান, ওই যুবকের বয়স আনুমানিক ১৮ বছর। তার পরনে ছিল জিন্স ও হাফহাতা গেঞ্জি।
ইত্তেফাক/এএম