১০ লাখ টাকার ইয়াবা-গাঁজাসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ লাখ টাকার ইয়াবা ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 
 
জানা গেছে, শুক্রবার ভোররাতে টেকনাফ মডেল থানার এসআই সাঈদুল গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার কুলালপাড়া নুরুল কবিরের বাড়িতে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবা ও ৯৬ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ নুরুল কবিরের স্ত্রী নজিমা খাতুনকে (২৩) আটক করে। 
 
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রণজিৎ কুমার বড়ুয়া জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ওই নারীকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই