চন্দনাইশে শ্রমিকলীগ নেতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ির চিড়িংঘাটায় পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের গুলি ও ছুরিকাঘাতে নিহত উপজেলা শ্রমিক লীগনেতা নুরুল ইসলাম খোকা হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
তাদের মধ্যে খুনিয়ার পাড়া সরকারি প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মো. গিয়াস উদ্দিন মাস্টারকে ঘটনার দিন রাতে থানার সামনে থেকে সন্দেহজনক এবং পরদিন বৃহস্পতিবার অপর তিনজন রফিক (৩৫), কায়সার (৩২) ও নাছির উদ্দিনকে (৫৪) রাতে চট্টগ্রাম শহরস্থ আকবর শাহ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আবদুল্লা আল মামুন ভূইয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি